রুপালি জগতে শহিদের ভাই

0

বিনোদন : বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে সিনেমায় তার ভাই ইশান কাট্টার বলিউডের অভিষেকের কথা। শেষ পর্যন্ত দ্য সং অব স্পারোস, চিলড্রেন অব হেভেনখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি পরিচালিত একটি সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন ইশান।

ভাই-বোনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির নাম বিয়ন্ড দ্য ক্লাউডস। এতে ইশান ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন। সিনেমায় তার চরিত্রটি খুবই গুরত্বপূর্ণ। আজ (২৩ জানুয়ারি) থেকে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। ভারতের মুম্বাই এবং জয়পুরে সিনেমার শুটিং হবে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শারীন মান্ত্রি কেডিয়া সংবাদমাধ্যমে বলেন, ‘ইশান অসাধারণ একজন অভিনেতা। মাজিদি যেমনটা চেয়েছিলেন লুক টেস্টের সময় তার মধ্যে তিনি তা খুঁজে পেয়েছেন।’

খুব সম্ভবত দীপিকা পাড়ুকোনও সিনেমাটির জন্য লুক টেস্ট দিয়েছেন। কারণ গত বছর অনলাইনে দীপিকার কিছু ছবি ফাঁস হয়েছিল। পরবর্তীতে শোনা যায়, এটি মাজিদ মাজিদির সিনেমার ছবি। যদিও এ বিষয়ে দীপিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলাই যায় সিনেমাটিতে দীপিকার ভাইয়ের চরিত্রে দেখা যাবে ইশানকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.