সীতাকুণ্ডে ট্রাকে চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

0

নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় আবুল খায়ের এর সিমেন্ট বোঝায় ট্রাকে চাপা পড়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ ২৩ (জানুয়ারী) সোমবার সকাল ৯ টার সময় শীতলপুরের চৌধুরী ঘাটাস্হ আবুল খায়ের ষ্টীল মিলের রাস্তায় সিমেন্ট বোঝায় একটি ট্রাক হঠাৎ পিছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দিলে মোহাম্মদ আরিফ (১৭) কে চাপা দেয় ঘটনাস্হলে তার মৃত্যু হয়। সে শীতলপুর আলিয়া মাদ্রাসার ৮ শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ পাঠান দূর্ঘটনা বিষয়ে তিনি অবগত নয় বলে জানান। তবে এলাকার আজিজ নামে এক ব্যক্তি জানান, নিহতের পরিবারের সাথে আবুল খায়ের ষ্টীল মিলের ম্যানাজারের সমঝোতার ভিক্তিতে লাশটি দাফন করা হয়েছে। নিহত আরিফ শীতলপুরের চৌধুরী ঘাটা এলাকার আনোয়ার মেম্বারের বাড়ির মোহাম্মদ সুমন এর পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.