সিটিনিউজ ডেস্ক::বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপিকে অনুমতি নির্ভর রাজনৈতিক দলে পরিণত করতে সরকার ষড়যন্ত্র করেছে। তারা ‘সরকার’ চাচ্ছে, বিএনপিকে অনুমতি দিলে রাজনীতি করবে, আর না দিলে করবে না। তবে একটি সময় আসবে যখন অনুমতির প্রয়োজন হবে না ।
সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেড ফোর্স সাইবার ট্রুপস আয়োজিত ‘জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
