ভারতে চার পা বিশিষ্ট এক শিশু জন্ম

0
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের রায়চুরের বল্লরী জেলায় চার পা এবং দুটি পুরুষাঙ্গের এক শিশুর জন্ম দিয়েছেন এক নারী! শনিবার ভোরবেলা স্থানীয় এক স্বাস্থকেন্দ্রে এই সন্তানের জন্ম দেন ২৩ বছর বয়সী ওই নারী।
 ললিতাম্মা নামের ওই নারী তা স্বামী চেন্নাবাসাভাকে (২৬) নিয়ে রায়চুরের পুলাদিনি গ্রামের সিন্ধানুর তালুকের দাদেসুগুরি হোবালাইয়ে বাস করে আসছেন। চার পা ও দুই পুরুষাঙ্গের ওই শিশুটিকে বিজয়নগর ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিউন্যাটাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
 এক চিকিৎসক জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ ওই শিশুর জন্ম হয়। শিশুটির জন্মের সময় ওই চিকিৎসক হাসপাতালে ছিলেন। বাচ্চাটিকে বিজয়নগর হাসপাতালে পাঠানোর সমস্ত ব্যবস্থা তিনিই করেছেন।
 আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছে ওই শিশুটি। ওই চিকিৎসকের আশা, শিগগিরই হয়তো জন্মগত ওই ত্রুটি কাটিয়ে স্বাভাবিক জীবন যাপন করবে বাচ্চাটি।
 শিশুর মা জানিয়েছেন, তিনি তার সন্তান যেমনভাবে জন্মেছে সেভাবেই বড় করতে চান। বাচ্চাটিকে ‘সৃষ্টিকর্তার আশীর্বাদ’ মনে করছেন তিনি ও তার স্বামী
গরীব বলে কোনো ব্যয়বহুল চিকিৎসা এই মুহূর্তে তাদের পক্ষে করানো সম্ভব নয় বলে জানিয়েছেন শিশুর মা।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.