নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি)দিবাগত রাত ১০ টার দিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীরের নেতৃতে চলা অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাওন ওরফে ঢাকাইয়া শাওন (২১)। রিপন মাদারীপুর জেলার চর ফরাজি বাড়ীর মোঃ রিপন ফরাজির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেন।বর্ণিত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
