খেলাধুলা : রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন রজার ফেদেরার। রোববার মেলবোর্নে পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে নাদালকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন ফেদেরার। যেখানে টেনিস বিশ্ব আবারও ফেদেরার-নাদাল দ্বৈরথ এ ক্ল্যাসিকাল একটি ম্যাচই দেখলো। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্ল্যামটি ঘরে নিয়ে গেলেন সুইস তারকা ফেদেরার। শ্বাসরুদ্ধকর এই সেটে দুই পক্ষের ব্যবধান সমানতালে বাড়তে ও কমতে থাকে। শেষ পর্যন্ত ৬-৩ গেমে জয় তুলে চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করেন ফেদেরার।
অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার পাঁচটি শিরোপা জিতলেন। তবে নাদালের ঘরে গেছে একটি ট্রফি। ২০০৯ সালে নাদালের সেই শিরোপা জয়টা এসেছিল ফেদেরারের বিপক্ষেই। এই আসরে নামার আগে ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেরেদারের বিপক্ষে ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাদালের রেকর্ড ছিল দুর্দান্ত। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দু’জনের ৩৪টি ম্যাচের মধ্যে ২১টি ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে নাদাল ২৩-১১ ব্যবধানে এগিয়ে ছিলেন। আগের ফাইনালে সাক্ষাৎ হয় ফ্রেঞ্চ ওপেনে ২০১১ সালে। নাদালই জিতেছিলেন।
টেনিস বিশ্বের কাছে স্বপ্নের এই ফাইনালের আগে গ্র্যান্ডস্ল্যামের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ছিলেন নাদাল। ৯-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন ফেদেরার। গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে ৬-২ ব্যবধানে এগিয়ে ছিলেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের মুখোমুখি দেখাতেও তিনবারের তিনবারই জিতেছিলেন স্প্যানিশ তারকা নাদাল।
ফাইনালের ম্যাচে অর্থ পুরস্কার ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ কোটি ৩৯ লাখ। অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ফেদেরার অর্থ পুরস্কার হিসেবে পেয়েছেন ২৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশের মুদ্রায় ২২ কোটি ২৬ লাখ টাকা। আর রানারআপ নাদাল পেয়েছেন ১৪ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশের মুদ্রায় ১১ কোটি ১৩ লাখ টাকা।
১৪টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জেতা পিট সাম্প্রাসের উপরেই শুধু ছিলেন ফেদেরার। এখন তার শিরোপার সংখ্যা ১৮টি। নাদাল বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় যিনি একাই জিতেছেন ১৪টি শিরোপা। একটি শিরোপা বেশি নিয়ে তার সামনে সাম্প্রাস।
