আশাবাদী কোচ গার্দিওলা

0

খেলাধুলা : ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েল জেসুসে প্রেরণাদায়ক পারফর্মেন্সের ফলে তিনি এই ভবিষ্যৎ দেখছেন বলে মন্তব্য করেছেন।

স্বাগতিক প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে জেসুসের যোগন থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন ২২ বছর বয়সী রাহিম স্টারলিং। এছাড়া সিটির হয়ে গোল করেছেন ২১ বছর বয়সী লেরয় সেন ও ইয়াইয়া তোরে।

পালমেরিয়াস থেকে ২৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দেয়া জেসুস ৪৩তম মিনিটে স্টারলিংয়ের দেয়া গোলে সহায়তা করেন। ম্যাচে তার দক্ষতা মুগ্ধ করেছে সিটি কোচকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘তিনি (জেসুস) আমাদের প্রচুর সহায়তা করেছেন। শারিরিক ভাবে যথেষ্ঠ লম্বা না হওয়া সত্ত্বেও তিনি আগ্রাসী খেলা উপহার দিয়েছেন। এটি ছিল তার প্রথম ম্যাচ। তাই এখানে খেলাটা তার জন্য খুব একটা সহজ ছিলনা। এখনো ইংরেজি বলা শিখেনি। তাকে সময় দিতে হবে। তারপরও বেশ ক’বার দক্ষতা দেখিয়েছেন তিনি। প্রথম গোলের জন্য তার দেয়া বলের জোগানটি ছিল দূর্দান্ত।
তিনি আরো বলেন, এটি ভুললে চলবে না যে ম্যাচের তিনজন স্ট্রাইকারই ছিল বয়সে তরুণ। এরা ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ। তারা তিনজনই ভাল খেলেছে।’

সিটিতে সেনের শুরুটা বেশ ধীর স্থির। দলবদলের শেষদিকে সেকলে থেকে সিটিতে যোগ দেন তিনি। তবে জার্মানীর এই ওয়েঙ্গার এখন গোল করতে শুরু করেছেন। সর্বশেষ তিন ম্যাচ থেকে তিনটি গোল আদায় করেছেন তিনি।

গার্দিওলা বলেন, ‘কিছুটা ভীতু ভাব নিয়েই সে এখানে পৌঁছেছে। তবে আপনি যখন নতুন কোন দেশে যাবেন তখন এমন হওয়াটাই স্বাভাবিক।’ এএফপি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.