সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়ার পত্রিকা হকার মো: জাকির হোসেন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অর্থের অভাবে কোন চিকিৎসাও করতে পারছেন না।তার সুচিকিৎসার জন্য সাহায্য কামনা করা হয়েছে।
জানা যায়, পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সামসুল ইসলামের পুত্র জাকির হোসেন ২ বৎসর ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে কোন কাজ বা পত্রিকা বিক্রয় করতে না পারায় পরিবারের আহার জোগাড় করা ও তার জন্য দু:সাধ্য হয়ে পড়েছে। ফলে ২ ছেলে ২ মেয়ে ও স্ত্রী নিয়ে তার জীবন-জীবিকা এখন এক প্রকার দূর্বিষহ হয়ে উঠেছে। তার চিকিৎসার জন্য বর্তমানে ৫ লাখ টাকার প্রয়োজন। সহৃদয়বান ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে মানবিক আবেদন জানানো হয়েছে। পটিয়া হকার্স সমিতির সভাপতি মো: আসহাব উদ্দিন বলেন, জাকির হোসেন একজন পত্রিকা হকার ছিলেন। ২ বছর পূর্বে সে ক্যান্সার আক্রান্ত হওয়ায় গৃহবন্দী হয়ে পড়েন। আর্থিক দৈন্যতায় ভালোকোন ট্রিটম্যান্টও করতে পারেন নি। ফলে সে পরিবার নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন। আমরা তার সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি। তার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা মোবাইল: ০১৮১৬২৩৭৩৬৫। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: পটিয়া শাখার হিসাব নং-১৫২১২২০০০০২৮৮৫৮।
