জঙ্গিবাদের বিপরীতে মাইজভাণ্ডারী দর্শনই মুক্তির পথ

0

সিটিনিউজ ডেস্ক :  মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাদ্দাজিল্লুহুল আলী বলেন, যুদ্ধ-সংঘাত, হানাহানি, সন্ত্রাস-জঙ্গিবাদের বিপরীতে মাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শনই মুক্তির পথ দেখাতে পারে। আর শান্তি-সম্প্রীতি ও মানবপ্রেমের এ দর্শনকেই দেশে দেশে ছড়িয়ে দিয়েছেন হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। 

আওলাদে রাসূল (দ.), শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.): বৈশ্বিক শান্তির রূপরেখা মাইজভাণ্ডারী দর্শন প্রচারে তাঁর বহুমাত্রিক অবদান’ শীর্ষক সেমিনার আজ রোববার(২৯ জানুয়ারি) বিকেলে নগরীর মুসলিম হলে অনুষ্ঠিত হয়। হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮০তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাদ্দাজিল্লুহুল আলী।তিনি বৈশ্বিক অশান্তির এ দুঃসময়ে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক)’র জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, শীর্ষ আধ্যাত্মিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফের মহাত্মা সাধক বুজুর্গব্যক্তিত্ব আওলাদে রাসূল (দ.) হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী (ক.) সূফীবাদ ও আন্তঃধর্মীয় স¤প্রীতি প্রচারে গণমানুষের আস্থা অর্জন করেছিলেন। তিনি পথহারা অবক্ষয়ে নিমজ্জিত মানুষকে ইসলামের মানবতাবাদী সূফী দর্শনের আলোকে জীবন গঠনের পথ নির্দেশনাই দিয়ে গেছেন।

তিনি আরও বলেন- বৈশ্বিক শান্তির রূপরেখা গণমানুষের আস্থাধন্য সা¤প্রদায়িক স¤প্রীতির দর্শন মাইজভাণ্ডারী ত্বরিকার বিশ্ব বিস্তৃতিতে তাঁর অবদান ইতিহাস হয়ে থাকবে। আল্লাহর নৈকট্যধন্য এ সাধক ব্যক্তিত্বের জীবনাদর্শের আলোকে নিজেদের পরিচালিত করতে পারলে দুনিয়া-আখেরাতে শান্তি ও মুক্তি মিলতে পারে বলে এবিএম মহিউদ্দিন চৌধুরী বক্তব্যে উল্লেখ করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয়ক মাওলানা এম এ মতিন।

প্রধানবক্তা ছিলেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ সাংগঠনিক সম্পাদক ড. আহমদ তিজানী বিন ওমর। সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন, অধ্যক্ষ আবুল ফারা মুহাম্মদ ফরিদ উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মো. সোলায়মান আনসারী, সোবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতী হারুনুর রশিদ, অধ্যাপক আল্লামা মুফতী আবদুল ওয়াজেদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ্ হযরতুলহাজ্ব আল্লামা মুফতী সৈয়দ মোঃ অছিয়র রহমান, আলহাজ্ব মো. ইকবাল রিছালপুরী মাইজভাণ্ডারী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি খলিফা মো. কবির চৌধুরী, মুহাম্মদ ফারুক মিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ)’র চট্টগ্রাম জেলা আহবায়ক খলিফা আলহাজ্ব এডভোকেট কাজী মহসিন চৌধুরী, মহানগর আনজুমান সভাপতি খলিফা মোহাম্মদ বোরহান উদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.