চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি::কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৯৭৫ পিস ইয়াবা সহ ছাবের আহমদ (৩৫) নামে এক পাচার কারীকে গ্রেফতার করেছে।
বোববার(২৯ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় আরকান সড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ছাবের ওই এলাকার নাছির উদ্দিনের পূত্র বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত ছাবের আহমদ ইয়াবার একটি চালান নিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে গতকাল রবিবার বিকালে হারবাং বুড়ির দোকান এলাকায় আরকান সড়কের পাশে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে হারবাং ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে ছাবের আহমদ কে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাশি করে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট উদ্দার করা হয়।
চকরিয়ার হারবাং পুলিশ ফাঁড়ির আইসি এস আই আলমগীর হোসেন জানান ছাবের আহমদের বিরুদ্ধে মাধক আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপার্দের প্রস্তুতি চলছে।
