আনোয়ারায় ইউপি সদস্য গ্রেফতার

0

আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় দীর্ঘদিনের পলাতক ইয়াবার গডফাদার ইউপি সদস্য মো. ছবুরকে (৪৫) অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার(২৮ জানুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার র্খোদ্দ গহিরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছে অভিযান চালিয়ে ইউপি সদস্য মো. ছবুরকে গ্রেফতার করে।
সে স্থানীয় মৃত আলী আহমদের পুত্র। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় ইয়াবা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, গ্রেপ্তার ছবুর ইয়াবা সিন্ডিকেটের প্রধান। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আটক ছবুর জিজ্ঞাসাবাদে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।আটক ছবুরকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.