শিশু-কিশোর বয়েজ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

0

সিটিনিউজ ডেস্ক :  চট্টগ্রাম নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে শিশু-কিশোর বয়েজ ক্লাবের আয়োজনে হাজী তফছির নছিমন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয় । রোববার (২৬ জানুয়ারী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা, হাজী তফছির আহাম্মদ সওদাগর ফাউন্ডেশন এর উপদেষ্টা, আলহাজ্ব এম. মাহাবুবুল আলম।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা, এ্যাডভোকেট ধৃতিমান আইচ, মাহাবুল আলম, সিরাজুল আলম, এম. রাশেদুল আলম, মোহাম্মদ আলমগীর, মোঃ সাইফুদ্দীন, নিজাম উদ্দীন, আবুল হোসেন লেদু, মোহাম্মদ সরওয়ার, জাবেদুল ইসলাম, খোরশেদুল আলম, শিশু কিশোর বয়েজ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেল এবং মোহাম্মদ তানভীরুল ইসলাম তুহিন, মোহাম্মদ আসিফ উদ্দোল্লা, মোহাম্মদ ইউছুপ রাজু, মোহাম্মদ সোহেল আনসারি, মোহাম্মদ তারেক, মোঃ সজিব, মোঃ ফয়সাল, মোঃ রাসেল, মোহাম্মদ তাইসির আবেদীন চৌধুরী, ইরফানুর রহমান ইমন, মোহাম্মদ হোসেন আবেদ ওয়ার্কার, মোঃ সানি, মোঃ মুন্না প্রমুখ।

আয়োজকরা জানান, সকলের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে যেন শেষ করতে পারি ও একই সাথে বাকি খেলাগুলো উপভোগের আহবান জানান ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.