বটতলী এয়াকুবিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি :  আনোয়ারার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী গত শনিবার(২৮ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এড. সালাহ্উদ্দিন আহমদ চৌধুরী লিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আজম। মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মো. হাশেমুর রশিদ।

বিশেষ বক্তা ছিলেন মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু ছৈয়দ, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ তৈয়ব, মাওলানা আহমদ উল্ল্যা, আবদুল হাকিম, সিরাজুল ইসলাম। এতে অন্যদের মধ্যে মাস্টার বদিউল আলম চৌধুরী, শিক্ষার্থী রিনা সুলতানা ও মোফাচ্ছেরুল আলম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা ইলিয়াছ, হেফজুর রহমান, মাওলানা নেছার আহমদ, মাওলানা ওসমান গণি, আজম উদ্দিন, ওমর ফারুক বাবু, মাওলানা আব্দুল কুদ্দুচ, মাওলানা মোহাম্মদ বাহার, মাওলানা খোরশেদ আলম, মাওলানা রমিজ আহমদ, শিক্ষিকা জেসমীন আরা বেগম, শাহেদা বেগম ও মিসকাতুন নেছা প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৬ সনে জেডিসি ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১১ জন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এয়াকুব-ছালেহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সকল শিক্ষককে জায়নামাজ, দাখিল পরীক্ষার্থীদেরকে ব্যাগ, স্কেল, কলম, ফুল এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.