শেষকৃত্যেও মানুষের সেল্ফি মানতে পারছেন না অভিনেতা অমিতাভ

0

সিটিনিউজবিডিঃ শেষকৃত্যেও মানুষের সেল্ফি তোলার হিড়িক দেখে আর মানতে পারছেন না ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। মৃত মানুষকে এভাবে অশ্রদ্ধার বিষয়টি তাকে স্তম্ভিত করেছে।

৭২ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি তার এক বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সেখানেই তিনি দেখেন, এমন এক গম্ভীর অনুষ্ঠানেও সেল্ফি তুলছেন অনেকে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি নিজের বিরক্তি প্রকাশ করেন।

“হঠাৎ করেই আমার প্রিয় বন্ধু চলে গেল… গল্প করতে করতেই হঠাৎ করে দেখি সে নেই। জীবন কত ভঙ্গুর… দিল্লীতে গিয়েছিলাম তার শেষকৃত্য অনুষ্ঠানে… অনুষ্ঠানে মানুষ দেখি কেবল মোবাইল বের করে ছবি আর সেল্ফি তুলছে… জঘন্য!”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.