ভারতে তিন লাখ রুপির বেশি লেনদেন বেআইনি

0

সিটিনিউজ ডেস্ক :  এপ্রিল মাসের প্রথম দিন থেকে ভারতে তিন লাখ রুপির বেশি লেনদেন করলে তা আর ক্যাশে করা যাবে না। লেনদেনের পরিমাণ তিন লাখের বেশি হলেই তা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হবে।

বুধবার দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি নতুন অর্থ বছরের বাজেট পেশ কালে এমন ঘোষণা দেন।

বাজেট পেশ হওয়ার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কালো টাকা সম্পর্কে সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) একটি নির্দিষ্ট সীমার বেশি নগদ লেনদেন বন্ধ করার প্রস্তাব দিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতেই তিন লাখ রুপির বেশি নগদ লেনদেন নিষিদ্ধ করা হবে।

উল্লেখ, বিচারপতি এমবি শাহ (অবসরপ্রাপ্ত)-র নেতৃত্বাধীন কমিটি কালো টাকা নিয়ন্ত্রণে পদক্ষেপ সম্পর্কে সুপ্রিম কোর্টের কাছে গত জুলাইতে তাদের পঞ্চম রিপোর্ট পেশ করেছিল। এই রিপোর্টে নগদ লেনদেনের সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছিল।

কমিটি ৩ লাখ টাকার বেশি লেনদেন নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। এর বেশি অর্থ নগদে লেনদেন করা হলে তা বেআইনি ও শাস্তিযোগ্য করারও প্রস্তাব দিয়েছিল কমিটি।

কালো টাকা ঠেকাতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্যই বাজেটে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.