জুতার তলা থেকে স্বর্ণ উদ্ধার

0
সিটিনিউজ ডেস্ক:: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার তলা থেকে প্রায় আধা কেজি ওজনের চারটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম আওলাদ হোসেন।
বৃহস্পতিবার রাত ৯টায় এয়ার অ্যারাবিয়ার বি৯ ৫১৫ ফ্লাইটি ঢাকায় অবতরন করার পর তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের প্রিভেনটিভ বিভাগের সহকারী কমিশনার আহসানুল করিব জানান, বিমানবন্দরে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তার জুতার তলা তল্লাশি করে স্বর্ণেরবারগুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪৬৪ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.