উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

0

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরমাণু অস্ত্রের ব্যবহার করলে উত্তর কোরিয়াকে বিধ্বংসী জবাব দেয়া হবে।

বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়া সফরকালে শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটাই ম্যাটিসের প্রথম বিদেশ সফর। তিনি দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করে বলেছেন, হুমকি মোকাবিলায় সিউলের পাশে থাকবে ওয়াশিংটন।

পিয়ংইয়ংয়ের উদ্দেশে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্রের ওপর যেকোনো হামলা ব্যর্থ করে দেওয়া হবে।

উত্তর কোরিয়ার নতুন নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আগ্রাসী বক্তব্য নিয়ে উদ্বেগের মধ্যে ওই অঞ্চলে দুই দিনের এ সফরে গিয়ে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিলেন ম্যাটিস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.