আজ খেলছেন মুস্তাফিজ

0

সিটিনিউজ ডেস্ক : পুরো ফিটনেস না থাকায় বাংলাদেশ দলের সঙ্গে ভারত সফরে যাননি মুস্তাফিজুর রহমান। তবে অনুশীলন চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) হয়ে খেলছেন এ কাটার মাস্টার।

বিসিএলে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে আজ খেলছেন মুস্তাফিজুর রহমান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ব্যাট করছে প্রাইম ব্যাংক সাউথ জোন। তার সঙ্গে একই দলের হয়ে খেলছেন আরেক পেসার রুবেল হোসেন।

পঞ্চম বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে বিসিবি নর্থ জোনের সঙ্গে ড্র করে প্রাইম ব্যাংক সাউথ জোন। মুস্তাফিজ ও রুবেল হোসেনের বোলিংয়ে নৈপুণ্যে ভর করে এই রাউন্ডে প্রাইম ব্যাংক জয় তুলে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ ক্রিকেট লিগের অপর ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। টস হেরে ওয়ালটনের আমন্ত্রনে ব্যাট করছে বিসিবি নর্থ জোন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.