সাংবাদিক শিমুল হত্যা: নাসিরসহ গ্রেফতার ৪

0

সিটিনিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবদুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি কে এম নাসিরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৩ (ফেব্রুয়ারী) শুক্রবার শাহজাদপুরে উপজেলার ছয় আনি গ্রাম থেকে নাসিরকে এবং বাকি তিনজনকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে নাসির উপজেলার ছয়আনি গ্রামের লাফা মিয়ার ছেলে ও থানা আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তবে বাকি আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসানাত এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকেলে এ ঘটনায় পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই ছাত্রলীগ নেতা হাসিবুল হক পিন্টু ও জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু গ্রেফতার করে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.