নিজস্ব প্রতিবেদক:: নগরীর চান্দগাঁওয়ে বহদ্দারহাট বাস টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাস পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
বিশান্তর বড়ুয়া জানান, রাতের বেলা পার্কিং করে রাখা বাসগুলোতে কর্মচারীরা ঘুমিয়ে থাকে।রাতে মশার কয়েল জালিয়ে রাখলে তা নেভানোরকথা ভুলে গেলে তা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
