কক্সবাজারে শুরু হচ্ছে বিচ ফুটবল

0

খেলাধুলা : আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে বসছে টুর্নামেন্টে পঞ্চম আসর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা) এর অনুষ্ঠিত হচ্ছে সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’।

কক্সবাজার সমুদ্র সৈকত সীগাল পয়েন্টে টুর্নামেন্টটি উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

মোট ৬টি দল ১১টি ম্যাচ খেলবে এ টুর্নামেন্টে। ২ দিনেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল ১১.০৫ মিনিট থেকে এবং সন্ধ্যা ৬টা থেকে। অংশগ্রহণকারী দল, মোহামেডান মাস্টার্স, আবাহনী মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স। এবারের টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ থাকবে জাতীয় মহিলা ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচ।

খেলার স্থানটি নিরাপত্তা বেষ্টনীসহ বর্ণিল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন কালারের ফ্লাগ দ্বারা। বিচ ফুটবলকে কেন্দ্র করে কক্সবাজারকে তিন দিন উৎসবমুখর রাখার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। রাতে খেলার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.