খেলাধুলা : পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন। ফ্রেঞ্চ ম্যাগাজিনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। জিতেছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডও। ২০১৬ সালে সাফল্যের রঙে উদ্ভাসিত ক্রিশ্চিয়ানো রোনালদো হয়েছেন সেরা ধনী অ্যাথলেট। ফোর্বসের তালিকায় গত বছর সবচেয়ে বেশি আয় করেছেন পর্তুগালের তারকা।
বেতন, বোনাস, বিজ্ঞাপনসহ আরও আনুষঙ্গিক মিলিয়ে রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকার আয় করেছেন ৮৮ মিলিয়ন ডলার। তালিকায় তার পরই আছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি (৮১ মিলিয়ন ডলার) এবং তিন নম্বরে আছেন বাস্কেটবলের তারকা লিব্রন জেমস (৭৭ মিলিয়ন ডলার)। প্রতি বছরই সব ধরনের স্পোর্টসের ওপর গবেষণা করে সেরা ধনী অ্যাথলেটের নাম ঘোষণা করে ফোবর্স।
প্রথমবারের মতো সেরা ধনী হওয়া রোনালদো পেছনে ফেলেছেন ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট বক্সার ফ্লয়েড মেওয়েদেগারকে।
