পাকিস্তানে আটকে গেলো রেইস

0

বিনোদন : রেইস সিনেমার কাহিনীতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে। মুসলামানদের সন্ত্রাসী ও অপরাধীর চরিত্রে উপস্থাপন করা হয়েছে। এজন্য সিনেমাটি বন্ধ করা হয়েছে’। কথাগুলো পাকিস্তান সেন্সর বোর্ডের।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহে পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শনের অনুমতি মেলে। ইতোমধ্যে সেখানে ‘কাবিল’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র মতো ছবিগুলি দেখানো শুরু হয়। তবে ‘রেইস’ মুক্তির ছাড়পত্র শেষপর্যন্ত মিলল না। আটকে গেল প্রদর্শন।

কারণ হিসেবে পাকিস্তান সেন্সর বোর্ডের একজন সদস্য পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘রেইস ছবিতে মুসলমানদের সন্ত্রাসী, দাঙ্গাবাজ হিসেবে উপস্থাপন করায় সেন্সর বোর্ড মনে করে সিনেমাটি প্রদর্শনের যোগ্য নয়।’ তিনি আরো বলেন, ‘আমরা এটিকে সার্টিফিকেট দেইনি। কারণ সিনেমাটি ইসলাম ও নির্দিষ্ট একটি মুসলিম সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।’

পাকিস্তান সেন্সর বোর্ডের এমন ঘটনায় বেজায় চটেছেন ছবির পরিচালক রাহুল ধোলাকিয়া। ব্যক্তিগত টুইটারে ধোলাকিয়া বলেন, ‘পাকিস্তানে রেইস নিষিদ্ধের ঘটনায় আমি হতবাক!’

ভারতে ‘রেইস’ মুক্তির পর তা পাকিস্তানে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র চেয়ে পাকিস্তানি সেন্সর বোর্ডের কাছে আবেদন করে ছবিটির ডিস্ট্রিবিউটর সংস্থা। ওই ডিস্ট্রিবিউটর সংস্থার তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.