সাভারে একই পরিবারের ৫জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

0

সিটিনিউজ ডেস্ক : পূর্বশত্রুতার জের ধরে সাভারে দুই স্কুল ছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে এ ঘটনা ঘটে।

আহতরা জানায় পূর্বশত্রুতার জের ধরে ৮ ফেব্রুয়ারী) বুধবার সকালে বনগ্রাঁমের কৃষক আলমাস হোসেনের বাড়িতে স্থানীয় বেনা কাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে প্রবেশ করে কৃষক আলমাস হোসেন (৪০) ও তার বড় ছেলে রেডিয়ান একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এমদাদ হোসেন (১৫) ও ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাহাদত হোসেনকে (১৪) কিছু বুঝার আগে কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে তাদেরকে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা কৃষক আলমাসের আত্মীয় রাহেমা (৩৫) ও রাহেমার ছেলে তানভীর আহমেদকেও (১৯) কুপিয়ে জখম করে।

এ সময় সন্ত্রাসীরা আহতদের বাড়ির মোবাইল ফোন নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.