নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলায় আগুনে একটি ওষুধের দোকান পুড়ে গেছে। ৭ (ফেব্রুয়ারী) মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর নজরুল ইসলাম জানান, কাপাসগোলার মকবুল সওদাগর লেইনে আবুল কাশেমের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি ওষুধের দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দোকানে থাকা ওষুধ, কাগজপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
