টি টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি!

0

সিটিনিউজ ডেস্ক : মাত্র ২০ ওভারের খেলা টি টোয়েন্টিতে ব্যক্তিগত রানের রেকর্ডটা আর কত বড় করা যায়। তবে ভারতের দিল্লি রঞ্জি দলের সদস্য মোহিত অহলাবত ঘটিয়েছেন এক অবিশ্বাস্য কাণ্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
৭(ফেব্রুয়ারী) মঙ্গলবার পূর্ব দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস ইলেভেন-এর বিরুদ্ধে মাভি ইলেভেন নামে এক ক্লাবের হয়ে একটি টি২০ ম্যাচে অপরাজিত ৩০০ রান করেন মোহিত। আর তা করতে মোহিতের লেগেছে মাত্র ৭২ বল! মোহিতের এই অবিশ্বাস্য ইনিংস সাজানো রয়েছে ৩৯টি ছয় ও ১৪টি চারে। ম্যাচটির কোনো আনুষ্ঠানিক মর্যাদা নেই।

উল্লেখ্য, ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো টি টোয়েন্টিতেই এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যান ২০০ রানও স্পর্শ করতে পারেনি। পেশাদারি ক্রিকেটে আইপিএলে ক্রিস গেইলের ৬৬ বলে ১৭৫ রান হচ্ছে সর্বোচ্চ স্কোর। আর আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের ইংল্যান্ডের বিপক্ষে করা ৬৩ বলে ১৫৬ রানের ইনিংসটি।

মোহিতের ব্যাটিংয়ে তাণ্ডবলীলা বলেও বোঝানো যাবে না, শেষ দু ওভারে ২৫০ থেকে ৩০০ রান করেন । মোহিতের এই অতিমানবিক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪১৬ রান তোলে তাঁর দল। নিজের পারফরম্যান্সে নিজেই বিস্মিত মোহিত বলেন, আমাকে এখন বিশ্বাস করতে হবে যে আমি এমন খেলেছি, সহজ স্বীকারোক্তি তাঁর। একটা সময় গৌতম গম্ভীরের জন্য দিল্লি রঞ্জি দলে সুযোগ পেয়েছিলেন মোহিত। কিন্তু, একের পর এক ব্যর্থতার ফলে বাদ পড়েন তিনি।

এদিন মোহিত বলেন, আশা করি গৌতম-ভাই আমার এই পারফরম্যান্সকে নজরে রেখেছেন। মনে করিয়ে দেন, প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি, আইপিএল-ও তাঁর নজরে রয়েছে। আর প্রথম পছন্দ অবশ্যই গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়া এক্সপ্রেস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.