নগরীতে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার নতুন পাড়া এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম (৩৬) ও আব্দুল হামিদ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে তাদের আটক করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ইয়াবাগুলো নিয়ে আটককৃতরা কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। অন্য একজনকে ইয়াবাগুলো হস্তান্তরের জন্য তারা অপেক্ষা করছিল। এসময় তারা পুলিশের হাতে ধরা পড়ে। পেশায় তারা দু’জন রিকশা চালক।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.