বেঙ্গালুরুতেও জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া

0

স্পোর্টস ডেস্ক::পুনের পর বেঙ্গালুরুতেও জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। ভারত যেখানে ব্যাটিং ব্যর্থতা দেখাচ্ছে, অজিরা সেখানে রান করে যাচ্ছে।

পুণের দুই ইনিংসে অস্ট্রেলিয়ার রান ছিল ২৬০ আর ২৮৫। বেঙ্গালুরুর প্রথম ইনিংসেও ভারতকে টপকে, ২০০-র গণ্ডি টপকে,  দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া  দাঁড়িয়ে ২৩৭ রানে। হাতে এখনও ৪ উইকেট। আপাতত লিড ৪৮ রানের।

যে পিচে প্রথম দিন ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলা করলেন নাথান লায়ন, সেখানেই অশ্বিনরা আজ প্রায় ব্যর্থ। জাদেজা ৩ উইকেট পেলেও, অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে ধস নামাতে পারেননি কেউ। আর অন্য দিকে তাড়াহুড়ো না করে, ধীরেসুস্থে, রান তাড়া করেছে অস্ট্রেলিয়া।

শনিবার বিনা উইকেটে ৪০ রানে দিন শেষ করেছিল স্মিথ বাহিনী। রবিবার সকালে দলের ৫২ রানের মাথায় আউট হয়ে যান ওয়ার্নার। ৩৩ রান করে অশ্বিনের বলে বোল্ড হন তিনি।

অধিনায়ক স্মিথ ৪৪ রান করে জাদেজার বলে কট বিহাইন্ড হন। দলের ১৩৪ রানের মাথায় ৬০ রান করে জাদেজার বলে স্টাম্প হয়ে ফিরে যান রেনশ। এর পর জাদেজার বলেই অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হ্যান্ডসকম (১৬)। মিচেল মার্শ ইশান্তের বলে এলবিডব্লিউ। কোনও রান করেননি। এর পর ষষ্ঠ উইকেট জুটিতেই ভারতকে টপকে যায় অস্ট্রেলিয়া। দলের ২২০ রানের মাথায় আউট হন শন মার্শ (৬৬), যাদবের বলে নায়ারের হাতে ক্যাচ দিয়ে।

দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর ৬ উইকেটে ২৩৭। ম্যাথু ওয়েড ২৫ রানে এবং মিচেল স্টার্ক ১৪ রানে ব্যাট করছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.