নতুন চ্যানেলে আইপিএল দেখা যাবে আমেরিকায়

0
স্পোর্টস ডেস্ক:: উত্তর আমেরিকার নামি সম্প্রচারকারী সংস্থা উইলো টিভি এবার আইপিএলের সত্ত্ব পেয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ গোটা উত্তর আমেরিকাতে আসন্ন আইপিএলের খেলা সরাসরি দেখাবে উইলো টিভি।
আইপিএলের রাইটস পকেটে পোরার পর উইলো টিভির সিইও আধিকারিক বলে দেন, ভিভো আইপিএলের আসন্ন সম্প্রচারের দায়িত্ব পাওয়ায় আশা করি ক্রিকেটপ্রেমীদের ভাল মুহূর্ত উপহার দিতে পারব।
প্রসঙ্গত, তিন বছর আগেও আমেরিকায় আইপিএল দেখানোর অনুমতি পেয়েছিল উইলো টিভি। পাশাপাশি গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ও আইসিসির তরফে সম্প্রচারের সত্ত্ব কিনেছিল তাঁরা। এই দুই টুর্নামেন্টের সময়েই উল্লেখযোগ্য হারে দর্শকসংখ্যা বেড়েছিল। সংস্থাটির তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১.৪ মিলিয়ন দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করেছিলেন। আমেরিকার ক্রিকেট দর্শক বাড়া এমনিতে এক বিশাল ব্যাপার বলেই ধরা হয়।
আসন্ন টুর্নামেন্ট আরও জনপ্রিয় করতে একগুচ্ছ নতুন পরিকল্পনা আনছে আইপিএল কর্তৃপক্ষ। হায়দরাবাদে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও প্রত্যেক ভেন্যুতেই ছোট করে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে বলে জানা গিয়েছে। তাছাড়াও, ডিজে, চিয়ার লিডার তো রয়েইছে।
তাই এবারে গত দু’বছরের ক্রিকেট দর্শকের সংখ্যাকেও আইপিএল ছাপিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা রাখছেন উইলো টিভির কর্ণধাররা। ইবেলা।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.