গলে মুশফিকদের প্রথম অনুশীলন

0

স্পোর্টস ডেস্ক::কলম্বো থেকে গলে পৌঁছে প্রথম দিনের অনুশীলন সারলেন মুশফিকরা। সকালে থেকে দুপুর পর্যন্ত ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। ৭ মার্চ থেকে এই গলেই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

গল শ্রীলঙ্কার জন্য যেমন লাকি গ্রাউন্ড। তেমিন পয়া বাংলাদেশের জন্যও। গলে খেলা ২৮ টেস্টের ১৬টিতেই জিতেছে শ্রীলঙ্কা। ড্র ৬টি এবং হার ৬টি। এখানে অনেক রেকর্ডই আছে লঙ্কানদের।

নিজেদের মাঠ না হলেও গলেতে অসাধারণ কিছু অর্জন আছে বাংলাদেশের। প্রথমটি হলো, এখানে এখন পর্যন্ত হারেনি টাইগাররা।

২০১৩ সালে এই গলেতেই ৬৩৮ রান করেছিল বাংলাদেশ। টেস্টে এটা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস।গলেতে যে কোনো দলেরও সর্বোচ্চ রান এটা। এই মাঠেই সেবার ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। মুশফিক- আশরাফুল জুঁটিতে হয়েছিলেন বিশ্ব রেকর্ড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.