সিটিনিউজ ডেস্ক::পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হতে পারে।
পানিসম্পদ মন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের এখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি, সেটা থেকে তাঁরা বিচ্যুত হবেন না।’
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনের নিজস্ব অনুষ্ঠান ‘মিট দ্য রিপোর্টার্সে’ এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় তিস্তা চুক্তির ব্যাপারে অগ্রগতি হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে কথা হচ্ছে। শেষ পর্যন্ত আসলে কী ঘটতে যাচ্ছে, তা এখনই বলা যাচ্ছে না।’ বাসস।
এ বিভাগের আরও খবর
