বিনোদন : মারভেল কমিকসের নতুন চরিত্র ‘ডেডপুল’র চিন্তাটা পরিচালক টিম মিলারের মাথায় আসে ২০১৫ সালে। ভিন্ন এক সুপার হিরোর গল্প নিয়ে নির্মিত ‘ডেডপুল’ ছবিটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ডেডপুলের দ্বিতীয় কিস্তি। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার।
টিজারের শুরুতেই দেখা যায়, বাজার করে বাসায় ফেরার পথে এক সাধারণ মানুষ খপ্পরে পড়েন ছিনতাইকারির। ডেডপুল তা দেখে সরাসরি লোকটিকে উদ্ধার করতে না গিয়ে একটি ফোনবুথে ঢুকে পোশাক পরিবর্তন করতে, ঠিক যেমনটি দেখা যেত পুরনো দিনের সুপারম্যান কমিক্সগুলোতে!
পোশাক পাল্টাতে পাল্টাতে দুর্বৃত্তরা ঠিকই লোকটিকে খুন করে পালিয়ে যায়। বের হয়ে তাই ডেডপুলকে বলতে শোনা যায়, “সত্যি বলতে কি, আমার আসলে ৯১১ (যুক্তরাষ্ট্রের জরুরি টেলিফোন নম্বর) –এ কল করা উচিৎ ছিল। আর রাস্তার মাঝখানে ফোনবুথ কি করছে? এগুলো না ১৯৯৮ সালেই বিলুপ্ত হয়?” ‘ডেডপুল টু’-র টিজার মুক্তি পেয়েছে মার্ভেল-এর আরেক সুপারহিরো ছবি ‘লোগান’-এর সঙ্গে। এটিই হতে যাচ্ছে উলভারিনের বেশে হিউ জ্যাকম্যান-এর শেষ সিনেমা। তবে ডেডপুল রসিকতা করতে ছাড়েনি লোগানকে নিয়েও।
ট্রেলারে দেখেই বুঝা যাচ্ছে আবারও হাস্যরসে পূর্ণ এক ‘ডেডপুল’কে দেখা যাবে রুপালি পর্দায়। ২০১৮ সালের ৮ই মার্চ মুক্তি দেয়ার প্রাথমিক দিন নির্ধারন করা হয়েছে ছবিটির।
