বাল্যবিবাহ নিরোধসহ ৩ বিলে রাষ্ট্রপতির অনুমোদন

0

সিটিনিউজবিডি ডেস্ক :   বাল্যবিবাহ নিরোধ বিলসহ দশম জাতীয় সংসদের চতুর্দশ (২০১৭ সালের প্রথম) অধিবেশনে গৃহীত তিনটি বিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুমোদন দিয়েছেন।

শনিবার(১১মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিল তিনটি হচ্ছে, বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৭, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল-২০১৭ ।

রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে বিল তিনটি আইনে পরিণত হলো। এবার গেজেট আকারে প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বাল্যবিবাহ নিরোধ বিলটি সংসদে পাস হয়। এর মধ্যে দিয়ে মেয়ে ও ছেলেদের বিয়ের ন‌্যূনতম বয়স আগের মতো ১৮ ও ২১ বছর বহাল থাকলেও ‘বিশেষ প্রেক্ষাপটে’ কম বয়সেও বিয়ের সুযোগ তৈরি হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.