মহেশখালের মুখে স্লুইসগেট নির্মাণ দাবীতে জাসদের মানববন্ধন

0

সিটিনিউজ ডেস্ক :  বন্দর নগরী ইপিজেড চত্বরে বন্দর থানা জাসদ ও ইপিজেড থানা জাসদের যৌথ উদ্যোগে যানযট নিরসন, মহেশখালের মুখে স্লুইসগেট নির্মাণ ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবীতে মফিজুর রহমানের সভাপতিত্বে জাসদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার সকাল ১০টায়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাসদের সাধারন সম্পাদক জসিমুদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সুযশময় চৌধুরী, জাসদ উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ শরীফ ও জাতীয় শ্রমীক জোট চট্টগ্রাম জেলা শাখা সভাপতি বোধিপাল বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের চট্টগ্রাম জেলা আহবায়ক অমুল্য বড়ুয়া্, জাসদ নেতা মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, মাস্টার তাজুল ইসলাম, ইলিয়াস ফয়েজী, ইপিজেড থানা জাসদের সভাপতি হাজী কামাল উদ্দিন, মো: সোলায়মান, প্রকৌশলী আব্দুল হালিম, শ্রমিক নেতা আবুল কালাম, মো: সেলিম, মো মামুন, আমিরুল ইসলাম, অনুস্মৃতি চাকমা, নারী নেত্রী কলি বড়ুয়া, পারুল আক্তার, মহানগর জাসদ ছাত্রলীগের সভাপতি তুষার বড়ুয়া, সাধারন সম্পাদক সালাউদ্দিন, ছাত্র নেতা ফরহাদ শরীফ, মো হাসান প্রমুখ।

প্রধান অতিথি জনাব জসীম উদ্দিন বাবুল তার বক্তব্য অবিলম্বে যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে জাসদ আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি হালিশহর পতেঙ্গাবাসীকে জোয়ারের পানি থেকে রক্ষার জন্য মহেশখালের মুখে অবিল্মবে স্লুইসগেট নির্মাণের জোর দাবী জানানোর পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের মুল্য বৃদ্ধি না করার জন্য সরকারের নিকট আহবান জানান । জসীম উদ্দিন বাবুল আরো বলেন বন্দর এখন মাফিয়া ও চোরচালান কারীদের দখলে । তাদের হাত থেকে যে কোন মুল্যে বন্দরকে রক্ষা করতে হবে। সভায় অন্যান্য বক্তারা সুশাসন ও সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে জাসদকে শক্তিশালী করার জন্য জনগনের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.