শাহজাদা সৈয়দ গিয়াস উদ্দিন আহমদ আল-হাসানীর দাফন সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি :  মাইজভাণ্ডার দরবার শরিফের আধ্যাত্মিক মনীষী শামসুল উলামা আল্লামা সৈয়দ আবুল বশর আল-হাসানী আল-মাইজভাণ্ডারীর (ক.) ৪র্থ পুত্র যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা সৈয়দ গিয়াস উদ্দিন আহমদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারী ৯ মার্চ বৃহস্পতিবার রাত ১১ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য ভক্ত-গুনগ্রাহী রেখে যান। ১০ মার্চ শুক্রবার বাদে জুমা মাইজভাণ্ডার দরবার শরীফে শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারীর (ম.জি.আ.) ইমামতিতে তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হয়।

জানাজা শরীফে মাইজভাণ্ডার শরীফের আওলাদগণসহ হাজারো দ্বীনদার জনতা অংশগ্রহণ করেন। হযরত সৈয়দ আবুল বশর আল হাসানীর (ক.) রওজা শরীফের পাশে মরহুমকে দাফন করা হয়।

উল্লেখ্য, শাহজাদা সৈয়দ গিয়াস উদ্দিন আহমদ আল-হাসানী (ক.) মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম বুজুর্গ ব্যক্তিত্ব শায়খুল ইসলাম হযরত শাহসূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) ছোট ভাই এবং গাউছুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী’র (ক.) পৌত্র।

শাহজাদা সৈয়দ গিয়াস উদ্দিন আহমদ আল-হাসানীর ইন্তেকালে সর্বত্র নেমে আসে শোকের ছায়া। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি হযরত শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.), আনজুমান কেন্দ্রীয় সহ-সভাপতি খলিফা আলহাজ্ব কবির চৌধুরী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা আলহাজ্ব এড. কাজী মহসিন চৌধুরী, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, আনজুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা আলহাজ্ব বোরহান উদ্দিন, আনজুমান দক্ষিণ জেলা সভাপতি খলিফা মোহাম্মদ মোতাহের চেয়ারম্যান ও উত্তর জেলা সভাপতি খলিফা আলহাজ্ব আবদুল হামিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.