আবারো শুরু হয়েছে ‘গোলমাল’

0

বিনোদন : গোলমাল শুরু করল টিম রোহিত শেট্টি। ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই ছবির নাম ‘গোলমাল এগেন’। নতুন এই ছবিতে থাকছে একাধিক চমক। পুরনোরা কেউ ফিরছেন। আবার আছেন নতুনরাও, যারা এই প্রথম ‘গোলমাল’ সিরিজে কাজ করছেন।

তবে অজয় দেবগণ থাকছেন। ‘বাদশাও’র শুটিং শেষ করে সঞ্জয় মিশ্রকে সঙ্গে নিয়ে ‘গোলমাল এগেন’র সেটে যোগ দিয়েছেন অজয়। টুইট করেছেন, ‘সাউন্ড, ক্যামেরা অ্যাকশন।’ এক ঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে। আরশাদ ওয়ার্সি, তুষার কাপূর, শ্রেয়স তালপড়ে, কুনাল খেমু, টাবু, পরিণীতি চোপড়া, নীল নিতিন মুকেশ, সঞ্জয় মিশ্র, জনি লিভার, প্রকাশ রাজসহ অনেকে। পরিণীতি চোপড়া এবং নীল নিতিন মুকেশ দু’জনেই গোলমাল সিরিজে নতুন।

পরিণীতি চোপড়া বেশ উত্তেজিত ‘গোলমাল’ এ অভিনয় করতে পেরে। টুইট করে জানিয়েছেনও সে কথা। বেশ কিছু দিন আগে শুরু হয়ে যেত এই ছবির শুটিং। তবে কবে মুক্তি পাচ্ছে, সেটা এখনো অপ্রকাশিত। খবর বলিউড লাইফ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.