বোল্টকে নিয়ে শঙ্কা

0

খেলাধুলা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলের অন্যতম সেরা পেসার ট্রেন্ট বোল্টকে নিয়ে অনিশ্চয়তায় নিউজিল্যান্ডে। দলের সঙ্গে পূর্ণবেগে ট্রেনিং করতে পারেননি ২৭ বছর বয়সী এ বাঁহাতি বোলার। তার জন্য ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

ওয়েলিংটনে আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। ডানেডিনে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচটি ড্রয়ে নিষ্পত্তি হয়।

ডানেডিন টেস্টের (৮-১২ মার্চ) চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে মাঠ ছাড়েন ‘হিপ’ ইনজুরি আক্রান্ত বোল্ট। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ ওভার বোলিং করেন। পঞ্চম দিন ভাসিয়ে নেয় বৃষ্টি! শেষ পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে ছিটকে গেলে বোল্টের জায়গায় একাদশে টিম সাউদি বা ম্যাট হেনরিকে নিতে পারে কিউইরা।

ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে পঞ্চাশ টেস্টে ১৯০টি উইকেট নিয়েছেন বোল্ট। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে লিড নেওয়ার লক্ষ্যে তার অনুপস্থিতি দলের পেস অ্যাটাকের জন্য বড় এক ধাক্কা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.