খেলাধুলা : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ ইরফান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘটনা তদন্ত করে মঙ্গলবার (১৪ মার্চ) এ সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ‘সন্দেহজনক আচরণ’ ও দুনীর্তির ‘দুটি কোড ভঙ্গ’ করায় দেশটির ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নেয়। পিএসএলে ইরফান স্পষ্ট ফিক্সিং করেছিলেন বলে অভিযোগ তুলেছিল টুর্নামেন্টের অ্যান্টি-করাপশন ইউনিট। ‘ঘরোয়া’ টি-টোয়েন্টির ওই টুর্নামেন্ট শেষ হওয়ার পর পিসিবি এই অভিযোগের সত্যতা খুঁজে পায়, তাই এই পেসারকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
মোহাম্মদ ইরফান পাকিস্তানের হয়ে খেলা ৪ টেস্ট উইকেট নিয়েছেন ১০টি। আর ৬০ ওয়ানডেতে তার শিকার ৮৩ উইকেট। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ইরফান ২০টি-টোয়েন্টিতে পেয়েছেন ১৫ উইকেট। চোটের কারণে মাঝে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশ্য ইরফানের সঙ্গে স্পট ফিক্সিংয়ের অভিযুক্ত হয় কুয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা স্পিনার জুলফিকার বারর ও করাচি কিংসের উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব হাসান।
