নিজস্ব প্রতিবেদক::দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৭ পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা সোমবার (২০ মার্চ)দুপুরে হোটেল আগ্রাবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, “দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ। এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সর্বস্তরের মানুষ সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। দুর্নীতির কারণেই অনেক ভাল কাজ, উন্নয়ন তথা দেশের অগ্রগতি বাধাগ্রস্থ হয় এবং সফলতা মুখ থুবড়ে পড়ে। সর্বক্ষেত্রে দুর্নীতি নির্মূল করা গেলে কাঙ্খিত সময়ের আগেই দেশকে উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়ার সম্ভবপর হবে।
মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির দুদক চট্টগ্রাম-১ এর উপ পরিচালক মো. মোশারফ হোসেন মৃধা, ডিএডি সাধন কুমার সূত্র ধর, প্রতিরোধ কমিটির সদস্য মো. আবু সাঈদ সেলিম, মো. নাসির উদ্দিন, অধ্যাপক আকতার হোসেন চৌধুরী, ফাতেমা জেবুন্নেছা, প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, এ.বি.এম খালেদুজ্জামান (দাদুল), আবিদা সুলতানা। সভায় আগামী ২৬ শে মার্চ হইতে ১লা এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সরকারের দুর্নীতি দমন কমিশন ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ ও কমিটির উদ্যোগে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি লক্ষে লিফলেট বিতরণ। মসজিদ, মন্দির, গির্জায়, ইমাম, খতিব এবং ধর্ম যাজকদের নিয়ে সচেতনা মূলক আলোচনা অনুষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সততা সংঘ গঠন করে ছাত্র-ছাত্রীদের দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করনের ব্যাপক প্রস্তুতির দায়িত্ব চূড়ান্ত করা হয়।
