সিটিনিউজ ডেস্ক::সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটের দিকে তারা সেখানে পৌঁছায়। সোয়াত ঘটনাস্থলে পৌঁছানোর পরই অভিযানের পরিকল্পনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের
