সিলেট জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে

0

সিটিনিউজ ডেস্ক::সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটের দিকে তারা সেখানে পৌঁছায়। সোয়াত ঘটনাস্থলে পৌঁছানোর পরই অভিযানের পরিকল্পনা শুরু হয়েছে।

 এর আগে এই সোয়াত সদস্যদের আসার আহ্বান জানিয়েছিল ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গি সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বানের জবাবে দুপুর দেড়টার পরে এক নারী উচ্চকণ্ঠে বলেন, ‘তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’
সকাল থেকেই হ্যান্ড মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানান ঘটনাস্থল ঘিরে রাখা পুলিশ সদস্যরা। তাদের বলতে শোনা যায়, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।’

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.