ট্যানারি মালিকদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি ৩০ মার্চ

0
সিটিনিউজ ডেস্ক::পরিবেশের ক্ষতি হিসেবে হাজারীবাগের ১৫৪ ট্যানারি মালিককে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা পরিশোধের আদেশ স্থগিতের বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার দিন ধার্য করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে ওই দিন ট্যানারি কারখানাগুলোকে জরিমানা করে আপিল বিভাগের রায় রিভিউ আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্র জানায়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
আদালতে ট্যানারি মালিকদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে গত ১৯ মার্চ ১৫৪ ট্যানারি মালিককে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা পরিশোধের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয় চেম্বার কোর্ট।
গত ২ মার্চ ১৫৪ ট্যানারি কারখানাকে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আপিল বিভাগে আবেদন করেন। -বাসস
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.