বাসের ধাক্কায় যুবক নিহত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর চাদগাঁও থানাধীন এলাকায় বাসের ধাক্কায় মো. মুন্না (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চান্দগাঁও ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না চট্টগ্রাম জেলার হাটহাজারীর কুয়াইশ এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

তিনি জানান, একটি দ্রুতগতির বাস পেছনে থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মুন্না গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.