স্পোর্টস ডেস্ক:: সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। মাশরাফিদের সিরিজ জিততে হলে ম্যাচে জয়ের বিকল্প নেই।শনিবার সকালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টস হেরে ব্যাট করে দুর্দান্ত সূচনা এনে দেয় লঙ্কান দুই ওপেনার। মাত্র ১০.৫ ৭৬ রানের ওপেনিং জুটি গড়েন উপুল থারাঙ্গা ও গুনাথিলাকা। তবে আরো বিপজ্জনক হয়ে ওঠার আগে গুনাথিলাকাকে (৩৪) ফিরেয়ে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।
এরপর দলীয় ৮৭ রানে থারাঙ্গাকে (৩৫) সরাসরি বোল্ড করেন তাসকিন। তৃতীয় উইকেটে চান্দিমলকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন মেন্ডেস। এরপর দলীয় ১৩৬ রানে ব্যক্তিগত ২১ করে রান আউটের শিকার হন চান্দিমল। চতুর্থ উইকেটে সিরিবর্ধানে বেশি দূর যেতে পারেননি। ব্যক্তিগত ১২ রানে রান আউটের শিকার হন। এরপর দ্রুতই ফিরে যান অর্ধশত করা মেন্ডিস।
৭১ বলে চারটি চারের সাহায্যে ৫৪ রান করেন মেন্ডেস। মেন্ডিস বিদায়ের পর একে একে ফিরে যান গুনারত্নের ৩৪, পেরেরার ঝড়ো ৪০ বলে ৫২ রানে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৮০ রানে লঙ্কানদের ইনিংস থামে।
বাংলাদেশের হয়ে বল হাতে অধিনায়ক মাশরাফি ৩টি, মোস্তাফিজ ২টি, তাসকিন ও মিরাজ ১টি করে উইকেট নেন।
এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, বিটিভি, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।
আজকের ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশ আজকের ম্যাচে জিততেই সিরিজি জিতে যাবে। অন্যদিকে আজকের ম্যাচে হারলেই সিরিজ খোয়াবে স্বাগতিক শ্রীলঙ্কা। কেননা প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে মাশরাফিরা।
এর আগে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৩১২ রানের লড়াকু টার্গেট ছুড়ে দিয়েছিল বাংলাদেশকে। সেই রান তাড়া করে বাংলাদেশ জয় পেত কিনা সেটা সময়ই বলে দিত। কিন্তু বাংলাদেশকে আর মাঠে নামতে হয়নি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।
