কক্সবাজারের খুরুস্কুলে চলছে নির্বিচারে পাহাড় কাটা

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::কক্সবাজার সদরের খুরুস্কুলে দিনরাত সমান তালে নির্বিচারে পাহাড় কাটা চলছে। সামাজিক বনায়ন ধ্বংস ও বনবিভাগের পাহাড়ি মাটি বিক্রি করেই লাখ লাখ টাকা আয় করছে অসাধু চক্র। পরিবেশ বিধ্বংসী কাজে স্থানীয় বনকর্মীরা সহযোগীতা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের অধীনে সদরের খুরুস্কুল এলাকায় বনভুমিতে ব্যাপক হারে সামাজিক বনায়ন সৃজন করা হয়। বনায়নের গাছগুলো পরিপূর্ণতা লাভের আগেই চলে নিধন যজ্ঞ। সাথে চলে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, খুরুস্কুলের নুরুল আলম বহদ্দার নামে এক ব্যক্তি তার মালিকানাধীন ডাম্পার দিয়ে দিনরাত গাছ কেটে পাহাড়ের মাটি বিক্রি করে যাচ্ছে। সরকারী উন্নয়ন কাজে মাটি ভরাটে এখান থেকে মাটি সরবরাহ দেয়া হচ্ছে। এই নুরুল আলম বহদ্দার তার নিজস্ব গাড়ী দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি ও সামাজিক বনায়ন নষ্ট করে কোটিপতি বনে যাচ্ছে। এরপরও বনবিভাগ কিংবা পরিবেশবাদিদের ঘুম ভাঙছে না।

এই নুরুল আলম বহদ্দার এমন কোন কাজ নেই তিনি করেন না। পাহাড় কাটার গডফাদার বললেও নুরুল আলম বহদ্দার। মানবপাচারকারীর গডফাদার বললেও নুরুল আলম বহদ্দার, ইয়াবার গডফাদার বললেও নুরুল আলম বহদ্দার, অস্ত্র পাচারকারীর গডফাদারও নুরুল আলম বহদ্দার।তার বিরুদ্ধে থানায় ও আদালতে এসব অভিযোগে অন্তত ১৩টি মামলা রয়েছে। স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসি জানান, খুরুশকুলের সরকারী বনবিভাগের সব পাহাড় কি বন কর্মকর্তারা নুরুল আলম বহদ্দারকে বিক্রি করে দিয়েছে?

তা না হলে প্রশাসনের কোন নজরদারী বা তৎপরতা দেখা যাচ্ছে না। দেশের সম্পদ এইভাবে ধ্বংস করে দিচ্ছে কেনো কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না ?

এব্যাপারে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা কেরামত আলী মল্লিক বলেন, পাহাড় কাটার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.