সীতাকুণ্ডে আটক জঙ্গি দম্পতি ফের রিমান্ডে

0

সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভার নামারবাজার সাধন কুটির জঙ্গি আস্তানা থেকে আটক হওয়া জসিম ও আরজিনাকে আবারো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১২ দিনের অনুমতি পেয়েছে পুলিশ।

শনিবার দুপুরে চট্টগ্রামের বিচারিক হাকিম হেলাল উদ্দিন চৌধুরীর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান।

তিনি বলেন, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া হত্যা ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় তাদের হাজির করে ২৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।আদালত শুনানি শেষে ১২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ মার্চ আদালত দুই জঙ্গি দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেলিলেন। এছাড়াও গত ১৭ মার্চ তাদের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দুপুরে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারে সাধন কুটির থেকে জঙ্গি দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ।

ছায়ানীড় ভবনে ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ নামে ২০ ঘণ্টার অভিযানে ২১ জনকে বন্দিদশা থেকে উদ্ধার করা হয়। এছাড়া চার জঙ্গিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

এঘটনায় পুলিশের উপর হামলা, বোমার বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটানো এবং অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার জন্য চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি সন্ত্রাস দমন আইনে এবং একটি অস্ত্র আইনে ও আরেকটি হত্যা মামলা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.