মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র: এক আইনজীবীসহ গ্রেফতার ৩

0

শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার ::দুর্নীতি দমন কমিশন ( দুদক) কর্তৃক দায়েরকৃত মামলায় কক্সবাজার জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ শাখার (এলও শাখা) উচ্চমান সহকারী কাশেম, এড. নুর মোহাম্মদ সিকদার ও সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় ও সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় পৃথক অভিনব অভিযানে চালিয়ে মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে এদের গ্রেফতার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা আত্মসাতের বিষয়ে গত বছর একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দুদক দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জসীট দাখিল করেন।

সোমবার সকাল ১০টায় দুদক চট্টগ্রাম অঞ্চল-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান চালান। এসময় অভিযুক্ত জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ শাখার (এলও শাখা) উচ্চমান সহকারী কাশেম, জেলা আইনজীবী সমিতির সদস্য এড. নুর মোহাম্মদ সিকদারকে গ্রেফতার করে। অভিযানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর (এসি) গোলাম মোস্তফা ও ওসমান গণি।

পরে সকাল ১১টার দিকে দুদকের আরেকটি টিম একই মামলার আসামী চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে কক্সবাজারের সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার ( উপ-পরির্দশক) আবদুর রহিম জানান, গ্রেফতারকৃতরা থানা হেফাজতে রয়েছে। এদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.