ছাত্রদল নেতা নুরুর মাগফেরাত কামনায় দোয়া

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মহনগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুর হোসেন নুরুর আত্মার মগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ এপ্রিল) বাদে আছর নাসিমন ভবন দলীয় কার্যালয় জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাহাজ্ব আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল আল হাসান, উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন, শওকত আলী নুর, অধ্যাপক মুহসিন, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, ছাত্র দল নেতা গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সওয়ার উদ্দিন, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, আলাউদ্দিন আলী নুর, তৌহিদুস ছালাম নিশাদ, আলহাজ্ব জাকির হোসেন, আবদুল্লাহ আল হারুন, মোহাম্মদ বেলাল, ছাত্র দল নেতা জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, সাবের সুলতান কাজল, দিদুরুল আলম, মিজাম মুস্তাক তপন, ফজলুল কাদের, রফিক, শাহজাহান, সেলিম, একরাম, ইলিয়াছ প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন নাসিমন ভবন দলীয় কার্যালয় জামে মসজিদের পেশ ইমাম কারী এহেসানুল হক, দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম নুর হোসেন নুরু আত্মার মগফেরাত কামনা করে শোকহত পরিবারের জন্য দোয় করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.