নুরুর পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের অনুদান

0

নিজস্ব প্রতিবেদক:: জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে সদ্য প্রয়াত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর পরিবারকে ১ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় ট্রিটমেন্ট নিজ কার্যালয়ে প্রধান সমন্নয়কারী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন নিজস্ব তহবিল থেকে এ অনুদান দেন।

অনুদান বিতরণকালে ডা. শাহাদাত হোসেন নুরুর স্ত্রী ও সন্তানদের শান্তনা দেন এবং ধৈর্য্যরে সাথে পরিস্থিতির মোকাবিলা করার আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুারো প্রধান সাংবাদিক জাহিদুল করিম কচির, উত্তর জেলা বিএনপি নেতা চাকসু ভিপি নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ড্যাব চট্টগ্রাম এর সহ-সভাপতি ডা. কামরুন নাহার দস্তগীর, বিএনপি নেতা সভুক্তিগীন ছিদ্দিকী মক্কী, এডভোকেট মো: সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট তারিক আহমেদ, কামরুল ইসলাম, গাজী মো: সিরাজ উল্লাহ, আরিফ মেহেদী, মো: সেলিম, আব্দুল কাদের জসিম, সাইফুদ্দিন সালাম মিটু, জিয়াউর রহমান জিয়া, ইলিয়াছ আলী, জাকির হোসেন, এডভোকেট সাইফুদ্দিন, এডভোকেট খোকন প্রমুখ নের্তৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.