দলে ফিরছেন কোহলি-ডি ভিলিয়ার্স

0

খেলাধুলা : বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সকে ছাড়াই দশম আইপিএলের দু’টি ম্যাচ পার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সুখবর হচ্ছে, পরবর্তী ম্যাচেই ফিরতে পারেন দু’জন।

স্বয়ং অন্তর্বর্তীকালীন অধিনায়ক শেন ওয়াটসন এমন ইঙ্গিত দিয়েছেন। সবশেষ ম্যাচে (৮ এপ্রিল) দিল্লি ডেয়ারডেভিলসকে হারানোর পর দলের তারকা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্নের মুখে পড়েন বেঙ্গালুরু দলপতি। সাবেক অজি তারকার প্রতিক্রিয়া, ‘তারা (কোহলি ও ডি ভিলিয়ার্স) পরবর্তী ম্যাচে ফিরছেন।’ যদিও দলের পক্ষ থেকে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সোমবার (১০ এপ্রিল) একমাত্র ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে বেঙ্গালুরু। যারা রাইজিং পুনে সুপারজায়ান্টকে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রসঙ্গত, শুরুতে ডান কাঁধের ইনজুরি আক্রান্ত কোহলির জায়গায় ডি ভিলিয়ার্সের অধিনায়ক হওয়ার কথা ছিল। কিন্তু পিঠের ইনজুরিতে উদ্বোধনী ম্যাচেই ছিটকে যান দক্ষিণ আফ্রিকান আইকন। এর আগে নিজ দেশের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মোমেন্টাম কাপের ফাইনাল (৩১ মার্চ) মিস করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.